কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ৩৪০ জনের বেশি শিশু নিহত হয়েছে। এসব হামলায় আহত হয়েছে আরও শত শত শিশু। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
আজ শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাসপ্তমী। ষষ্ঠীতে দেবীর বোধন ও আমন্ত্রণের পর আজ থেকে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। বাংলা পঞ্জিকা ও তিথিচক্রের বিশেষ বিন্যাসের কারণে এ বছর সপ্তমী তিথি শনিবার ও রোববার (১৭ ও ১৮ অক্টোবর) দুই দিনজুড়ে থাকবে।
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে চার জন নিহত হয়েছেন।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গণে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উদযাপিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রাম নগরীতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা শাটডাউন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচির মধ্যেই অনলাইনে সিন্ডিকেট সভা করেছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।