এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়েছিলেন আব্দুল মান্নান (৬২)। তবে মসজিদের পথে অন্ধকারে ওত পেতে থাকা হামলাকারীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল তাঁর। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ববিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোজাম্মেল (৪৫) নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।
বারবার সংকটে পড়া বাংলাদেশকে অতীতে বিএনপি উদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারও দেশের গভীর সংকট থেকে উত্তরণে বিএনপিই নেতৃত্ব দিতে পারবে। গর্ত থেকে উঠে আসতে একটু সময় লাগবে। তবে কাজ করলে বিএনপি পারবে, তারেক রহমানও পারবেন।
প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া দলটির নেতৃত্ব এখন তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের হাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সাফল্যের পর মাঠের কর্মী-সমর্থকদের মধ্যে ফিরেছিল উচ্ছ্বাস। কিন্তু সরকার গঠনের পর গত ছয় মাসে সেই সুসময়ের মধ্যেই দলের ভেতরে দেখা দিয়েছে নতুন সংকট।