শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের নিগদি এলাকার একটি শিবমন্দিরে প্রার্থনা করতে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টার শিকার হয়েছে ১০ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় বিশাল সিংহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্দিরের ভেতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ঘটনার দৃশ্য ধরা পড়েছে।
যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে এক তরুণ-তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ (e-Jatiya Sangsad Project—e-JSP) বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে।
দুই হাত নেই, তবু থেমে থাকেননি জীবনসংগ্রামে। পায়ের আঙুলে কলম ধরে লেখাপড়া করে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। চাকরি না পেয়ে নিজেই গড়ে তুলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান। নরসিংদীর সেই ব্যতিক্রমী শিক্ষক মো. আলতাফ হোসেন দুখু মিয়া এবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সৌদি আরবে হামলা চালাতে ইয়েমেনের হুতিদের সঙ্গে সমন্বয় করছে ইরান। শুধু অস্ত্র ও প্রযুক্তি সরবরাহই নয়, হুতিদের সামরিক সক্ষমতা বাড়াতে সরাসরি মাঠপর্যায়ে কাজ করছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশেষজ্ঞরা। এমন দাবি করেছেন ইয়েমেনের প্রতিরক্ষা বিশ্লেষক ইব্রাহিম জালাল।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। শনিবার থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব রুটে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এতে বাংলাদেশে আটকা পড়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী।
হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার আবারও আলোচনায় এসেছেন। তবে এবার অভিনয়ের কারণে নয়, প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়েতে বিশেষ ভূমিকা রাখার জন্য। জেনিফারের নতুন জীবনের শুরুতে পাশে ছিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা। এমনকি নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি।
পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সম্মিলিত কর্মকাণ্ড কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে, তা ব্যাখ্যা করার নতুন মডেল তৈরির স্বীকৃতি হিসেবে চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।