চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে টাকা হেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মো. জাবেদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি-৭)। ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।