অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, বাসি খাবার সংরক্ষণ এবং খাদ্যদ্রব্যে তেলাপোকার বিচরণ। অন্যদিকে, ফার্মেসিতে বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ। এসব অনিয়মের পাশাপাশি মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে চট্টগ্রাম নগরের ছয় প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।