ফটিকছড়িতে রোজি আকতার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে এসআরবি-৭। পরিচয় গোপন করে ‘মো. আজম’ নামে চলাফেরা করছিলেন তিনি। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।