রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে কারখানা নির্মাণ ও পুকুর ভরাটের অভিযোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুমোদনের অতিরিক্ত জমি দখলে রেখে ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকার সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।