দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে চায় সরকার। এর মাধ্যমে তাদের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। এ লক্ষ্যে মাধ্যমিক ও বিদ্যালয় পর্যায়ে খেলাধুলার কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি স্কুল পর্যায়ে পাঁচটি খেলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।