দণ্ডপ্রাপ্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি অনলাইনে সম্প্রচারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ পরিকল্পনা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গন ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। সমালোচকদের মতে, এমন উদ্যোগ আইনি ও নৈতিক প্রশ্নের পাশাপাশি জনমনে এবং বিশেষ করে শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।