দেশের বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা হলো। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। আজ মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না কেন্দ্রটি; মূলত কারিগরি পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই এই সংযোগ দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।