দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার মাস্টারমাইন্ডসহ শীর্ষ ও মধ্যম সারির ২৩ নেতাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম রয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।