পাহাড়ের দুর্গম জনপদে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন আশার দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার কারণে কোমর ও নিতম্বের সংযোগস্থলে সৃষ্ট গভীর ও জটিল ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪২ বছর বয়সী বিতারন দেওয়ানের পাঁচ ঘণ্টার জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।