শরীর সুস্থ রাখতে চাইলে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের দিকেই খেয়াল রাখা জরুরি। এর মধ্যে লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনেক অভ্যাসই অজান্তে লিভারের সমস্যা বাড়িয়ে দেয়। বিশেষ করে দেখা যায় ফ্যাটি লিভারের সমস্যা। হয়তো আপনার ফ্যাটি লিভার ধরা পড়েছে, চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন আপনি, খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণের পাশাপাশি চলছে নিয়মিত শরীর চর্চাও, কিন্তু তাও সমস্যা কমছে না- এমনটা হলে বুঝতে হবে দৈনন্দিন জীবনযাত্রায় অসুবিধা রয়েছে। মানে জীবনে রোজ এমন কিছু কাজ আপনি করছেন, যা ফ্যাটি লিভারের সমস্যা কমতে দিচ্ছে না।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।