চট্টগ্রাম নগরের লালদিঘীপাড় এলাকার অগ্রণী ব্যাংকের একটি শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। আত্মসাৎ করা অর্থে হাটহাজারীতে গড়ে তোলা হয়েছে ‘ইশরাত এগ্রো’ নামে গরুর খামার। এ ঘটনায় ব্যাংকটির ক্যাশ ইনচার্জ ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।