চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালুর পর যাত্রীদের প্রত্যাশা ছিল, এ অঞ্চলের মানুষ সহজেই রেলসেবা পাবেন। কিন্তু সব ট্রেনের যাত্রাবিরতি না থাকায় সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হচ্ছে না। বিশেষ করে দোহাজারী রেলস্টেশনে সব আন্তনগর ট্রেনের স্টপেজ না থাকায় ভোগান্তিতে পড়ছেন চন্দনাইশ, সাতকানিয়া ও আশপাশের এলাকার যাত্রীরা। এ অবস্থায় দোহাজারী স্টেশনে চলাচলকারী সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।