ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায়। গত ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের একটি মামলায় হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ সময় ওই সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। তবে পরীমণির দাবি, ওই সাংবাদিক তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।