পূজার কয়েকটি দিনজুড়ে চলে জমজমাট খাওয়াদাওয়া ও অতিথি আপ্যায়ন। পাতে থাকে আমিষ-নিরামিষ নানা পদ। তবে নবমী ও দশমীতে প্রাণিজ আমিষ খাবারের আয়োজন বেশি হলেও তার আগের দিনগুলোতে অনেকেই নিরামিষ পদ রাখতে পছন্দ করেন। যাঁরা খাবারের টেবিলে ভিন্ন স্বাদের কোনো সবজির পদ রাখতে চান, তাঁরা বিভিন্ন সবজি ও ডাল দিয়ে তৈরি করতে পারেন মজাদার ডাল ভেজ। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই পদ।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।