যাঁরা খাবারের টেবিলে ভিন্ন স্বাদের কোনো সবজির পদ রাখতে চান, তাঁরা বিভিন্ন সবজি ও ডাল দিয়ে তৈরি করতে পারেন মজাদার ডাল ভেজ। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই পদ।
উপকরণ
মুগ ডাল — আধা কাপ
ফুলকপি — আধা কাপ
কুমড়া — আধা কাপ
পটল — আধা কাপ
পেঁপে — আধা কাপ
আলু — ১টি
গাজর — আধা কাপ
বরবটি — আধা কাপ
কাঁচা মরিচ — ৪টি
পেঁয়াজ কুচি — আধা কাপ
গোটা জিরা — আধা চা-চামচ
আদা-রসুন বাটা — ১ চা-চামচ
তেল — ২ টেবিল-চামচ
হলুদ গুঁড়া — আধা চা-চামচ
জিরা গুঁড়া — আধা চা-চামচ
ধনিয়া গুঁড়া — আধা চা-চামচ
লবণ — পরিমাণমতো
পানি — ১ কাপ
প্রথমে সব ধরনের সবজি ভালো করে কেটে ধুয়ে নিন। মুগ ডালও ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এরপর ডাল ও সবজি সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিন।
অন্য একটি প্যানে তেল গরম করে গোটা জিরা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এতে আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর সামান্য হলুদ গুঁড়া দিয়ে মসলা কষিয়ে নিন।
এবার সেদ্ধ করা ডাল ও সবজি প্যানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একে একে কাঁচা মরিচ, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে দিন।
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে প্রায় ৩ মিনিট ফুটিয়ে নিন। ডাল ও সবজি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু ডাল ভেজ।
পূজার নিরামিষ আয়োজনে ভাত কিংবা রুটির সঙ্গে এই পদটি রাখতে পারেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।