পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুস। জুলুসকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে বন্দরনগরী। নগরের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নির্মাণ করা হয়েছে তোরণ। টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পতাকা। পাশাপাশি চলছে আলোকসজ্জাও।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।