দক্ষিণ পূর্ব

আনোয়ারায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০৭:৪৮ সকাল
পঠিত : ৩৭
আনোয়ারায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ছবি

Degchibarictg

চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে ফাহিম উদ্দীন বাবু (২৩) নামে এক যুবককে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালাম চেয়ারম্যান মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযান চলাকালে মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে ফাহিম উদ্দীন বাবুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড ও ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।