রাঙামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাগত চাকমা (১৯) ও শান্ত চাকমা (১৯) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন(এমপি)।
শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকেও নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরে টুথপিক, পাওয়ার স্প্রেয়ার মেশিন, হিট ট্রান্সফার পেপার ও স্টেইনলেস স্টিল আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, নিষিদ্ধ ক্রিম, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু ও বেয়ারিং আনার ঘটনা উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টমস হাউস।
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হতে পারে। এদিকে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
শুধু পাঠ্যবই পড়ানো আর শিক্ষার্থীদের পড়া নেওয়ার মধ্যেই শিক্ষকের দায়িত্ব শেষ নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শ্রদ্ধা পদমর্যাদা দিয়ে আদায় করা যায় না; নিজের জ্ঞান, যোগ্যতা ও আচরণের মাধ্যমে তা অর্জন করতে হয়। শিক্ষার্থীদের কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠতে হবে শিক্ষকদের।
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে টুপটুপ নামে একটি রিসোর্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলার কাজ এখন থেকেই শুরু করতে হবে।
চট্টগ্রামের ভূজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে মাত্র ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ধারালো ছোরা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সজীব (২২) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী নিহত হয়েছেন। এ ঘটনায় মুহাম্মদ রায়হান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।
পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেছেন, কোনো বিষয়ে সন্দেহ বা অসংগতি দেখা দিলে তা উপেক্ষা না করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পার্বত্য জেলা পরিষদ কিংবা বিএনপির স্থানীয় নেতাদের জানাতে হবে।