সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে যাত্রা শুরু করেছে বিশেষায়িত পশু হাসপাতাল চট্টগ্রাম স্পেশালাইজড ভেটেরিনারি কেয়ার (সিএসভিসি)। পোষ্য প্রাণীর উন্নত চিকিৎসা, জটিল রোগ নির্ণয়, অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হাসপাতালটি নগরীতে পশুচিকিৎসাসেবার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ (e-Jatiya Sangsad Project—e-JSP) বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে।
চট্টগ্রাম নগরীর নাছিরাবাদ হাউজিং সোসাইটিতে দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ একটি ভবনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ভবনটিতে বসবাসকারী তিন পরিবারকে এক সপ্তাহের মধ্যে বাসা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাসা না ছাড়লে উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন।
দুই হাত নেই, তবু থেমে থাকেননি জীবনসংগ্রামে। পায়ের আঙুলে কলম ধরে লেখাপড়া করে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। চাকরি না পেয়ে নিজেই গড়ে তুলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান। নরসিংদীর সেই ব্যতিক্রমী শিক্ষক মো. আলতাফ হোসেন দুখু মিয়া এবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।
অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রোগের প্রাথমিক শনাক্তকরণে নারীদের উৎসাহিত করতে চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডে মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিং ও চিকিৎসকের পরামর্শসেবা শুরু হয়েছে। অক্টোবর মাসজুড়ে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সেবা দেওয়া হচ্ছে।