দক্ষিণ পূর্ব

আলেম-ওলামাদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে এসেছিলেন তারেক রহমান : এমপি সরোয়ার আলমগীর

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০১:৫৩ দুপুর
পঠিত : ৬
আলেম-ওলামাদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে এসেছিলেন তারেক রহমান : এমপি সরোয়ার আলমগীর
Degchibarictg


বিগত নির্বাচনে আলেম-ওলামাদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল আরাবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার

১১৬তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, “বর্তমান তারেক রহমান সরকার দেশের  আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করছেন।

তিনি আরও বলেন, ফটিকছড়িকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে আলেম-ওলামাদের সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আল-জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে মাহফিলে 

গুরুত্বপূর্ণ হেদায়াতি বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক ধর্ম উপদেষ্টা ড.ফ. ম. খালিদ হোসেন, ইসলামিক বক্তা মূফতি রেজাউল করিম আবরার,হেফাজত নেতা

মুফতি হারুন এজহারসহ চট্টগ্রামের বিভিন্ন কওমি মাদরাসার মোহতামীমরা। 

শতবর্ষী এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলকে ঘিরে মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।