দক্ষিণ পূর্ব

ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত পাঠানো হ‌লো ৩৫ বাংলাদেশি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০৭:০৫ সকাল
পঠিত : ২৬
ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত পাঠানো হ‌লো ৩৫ বাংলাদেশি
Degchibarictg

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকায় ফেরেন।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।

ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় শুক্রবার একটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হয়। এর মাধ্যমে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।