দক্ষিণ পূর্ব

পটিয়ায় পেশাজীবী দলের প্রস্তুতি সভা

কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সুযোগ দেওয়া হবে না

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১২:১৭ দুপুর
পঠিত : ৫
কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সুযোগ দেওয়া হবে না



বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল পটিয়া উপজেলা শাখার ১৭টি ইউনিয়নের কমিটি গঠন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার নবনির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শনিবার রাতে কলেজ গেটস্থ পটিয়া বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পেশাজীবী দলের সহসভাপতি ও জেলা সভাপতি মো. আলম খান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পেশাজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে মো. আলম খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের কোনোভাবেই পেশাজীবী দলের কমিটিতে সুযোগ দেওয়া যাবে না। দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করতে হবে।


পটিয়া উপজেলা পেশাজীবী দলের সভাপতি আরমান উদ্দীন গাজী দুলালের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ সইফুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সিরাজ তারেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের সহসভাপতি আনোয়ার হক, আবুল মনসুর শরীফ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দীন, মীর সাইফু, শামসুল হুদা ও মোহাম্মদ জসিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু তাহের, মোহাম্মদ আইয়ুব, মো. জসিম উদ্দিন রানা, লিয়াকত, মোহাম্মদ নবী, মোহাম্মদ মোজাম্মেল, নবাব খান মানিক এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক প্রমুখ।


সভায় পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন কমিটি গঠন এবং নবনির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান সফল করার বিষয়ে আলোচনা করা হয়। শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।