দক্ষিণ পূর্ব

কর্ণফুলী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের উচ্চশিক্ষা সেমিনার, সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১১:৩৮ দুপুর
পঠিত : ৫
কর্ণফুলী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের উচ্চশিক্ষা সেমিনার, সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্ণফুলী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (২৪ অক্টোবর) কর্ণফুলী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সংগঠনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও চাকসু শাহজালাল হল সংসদের এজিএস ইমতিয়াজ জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উপজেলার ৯৫ জন কৃতী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক নুর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান আয়েশা আফরিন ও চবি প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অ্যালামনাই সদস্য সালেহ জহুর, উপদেষ্টা কামরুল ইসলাম পাভেল ও সাইফুদ্দিন। এছাড়া সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হালিম, কামরুল ইসলাম বাবু, সৈয়দ নাঈম উদ্দিন, জাবেদ হোসেন ইমন ও শাহাদাত হোসেনসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

​উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে বক্তারা উচ্চশিক্ষার গুরুত্ব, দেশ-বিদেশের সুযোগ-সুবিধা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং একাডেমিক ও পেশাগত জীবনে সফলতা অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছায় নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানানো হয়।

​অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জাবেদ বলেন, “কর্ণফুলীর শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশে উচ্চশিক্ষার বিকল্প নেই। সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে।”

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।