দক্ষিণ পূর্ব

খালেদা জিয়া দেশকে ভালোবেসেছেন, দেশ ছেড়ে যাননি: সরোয়ার আলমগীর

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ০৯:১৮ সকাল
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৩৬
খালেদা জিয়া দেশকে ভালোবেসেছেন, দেশ ছেড়ে যাননি: সরোয়ার আলমগীর
Degchibarictg
‘বেগম খালেদা জিয়াকে বারবার দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেছিলেন, “এ দেশ আমার।” তিনি দেশকে ভালোবেসেছেন। এ দেশেই তাঁর মৃত্যু হয়েছে, তিনি কখনো দেশ ছেড়ে যাননি।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জে ইউ পার্কে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

সভায় সভাপতিত্ব করেন সরোয়ার আলমগীর। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী।

সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অতীতে জুলুম-নির্যাতন চালানো হয়েছে। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি বারবার রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। দলের তৃণমূলের নেতা-কর্মীরাই বিএনপির শক্তি। তাঁদের ত্যাগের কারণেই ষড়যন্ত্র মোকাবিলা করে দল ক্ষমতায় যেতে পেরেছে।

তিনি আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে তৃণমূলের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। দলীয় ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় নাজিরহাট ও ফটিকছড়ি পৌরসভার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।