দক্ষিণ পূর্ব

চট্টগ্রামের আমিন জুল মিলস আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র প্রতিমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১১:৪৭ দুপুর
পঠিত : ৩৬
চট্টগ্রামের আমিন জুল মিলস আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র প্রতিমন্ত্রী
Degchibarictg



বন্ধ আমিন জুট মিলস আবার চালু করে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

 তিনি বলেছেন, বন্ধ বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিল পুনরায় চালুর মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি করা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস লিমিটেড পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনা গেলে বেকারত্ব কমানোর পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এ লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে।

আমিন জুট মিলসের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে শরীফুল আলম বলেন, মিলটি পুনরায় উৎপাদনমুখী করা সম্ভব কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ জন্য প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা এবং নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ পর্যালোচনা করে বাস্তবসম্মত পরিকল্পনা নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, শিল্পকারখানাকে শুধু অবকাঠামো হিসেবে রেখে দিলে চলবে না। সেগুলোকে উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যকর কেন্দ্রে পরিণত করতে হবে। বন্ধ কারখানাগুলো চালুর সম্ভাবনা কাজে লাগাতে পারলে শিল্প খাতে নতুন গতি আসবে এবং বেকার মানুষের কাজের সুযোগ বাড়বে।

দেশের অর্থনীতিতে পাটশিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে শিল্পটির বিকাশ ঘটানো গেলে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি বাড়তে পারে কর্মসংস্থান ও রপ্তানি আয়।

শরীফুল আলম আশা প্রকাশ করে বলেন, যথাযথ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে আমিন জুট মিলসসহ দেশের বন্ধ শিল্পকারখানাগুলোর সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে। এতে শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতির বিকাশ ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি হবে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং আমিন জুট মিলসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসআই/দক্ষিণপূর্ব


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।