চট্টগ্রামে স্বর্ণ ও রুপার নতুন বাজারমূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), চট্টগ্রাম শাখা। শনিবার (২৪ অক্টোবর) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। পরবর্তী মূল্যতালিকা প্রকাশ না করা পর্যন্ত এ দাম বলবৎ থাকবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম শাখার চেয়ারম্যান আলহাজ নুরুল আবছার চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ গুহ'র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ মূল্যতালিকা প্রকাশ করেছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ককৃত স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
অন্যদিকে, ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বিনিময় ও পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।