চট্টগ্রামের উপকূলীয় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি অবৈধ জাল ও ৫ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বঙ্গোপসাগরের বহির্নোঙর, সি-বিচ, আকমল আলী, আনন্দবাজার, কাট্টলী, পারকিরচর, গহিরা ও তৎসংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন, মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ক্ষতিকর ৯টি টং জাল, ৭টি বেহুন্দি জাল ও ৫ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, চট্টগ্রামের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মো. এরশাদ শেখ, জেলা জরিপ কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।