দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম থেকে বিমানে শিউলি ফুল পাঠালেন ভক্ত, জানালেন পরীমনি

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ০৪:৪৮ সকাল
পঠিত : ২৫
চট্টগ্রাম থেকে বিমানে শিউলি ফুল পাঠালেন ভক্ত, জানালেন পরীমনি

জন্মদিনের আয়োজন শিউলি ফুলে সাজিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তাঁর জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ভক্ত। বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। প্রতি বছরের মতো এবারও সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজনে বিশেষ দিনটি উদযাপন করেন তিনি।

এবারের জন্মদিনের সাজসজ্জায় প্রাধান্য পেয়েছে শিউলি ফুল। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়িতে বিছিয়ে রাখা হয় শিউলি ফুল। এমনকি শিউলি ফুলের নকশা করা শাড়িও পরেন পরীমনি।

অক্টোবর মাসের ফুল হিসেবে শিউলির কথা মাথায় রেখেই এবারের আয়োজন সাজিয়েছেন বলে জানান অভিনেত্রী। এ জন্য ফেসবুকে শিউলি ফুল চেয়ে একটি পোস্টও দিয়েছিলেন তিনি।

পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই এটা করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেই ফুলও পুরোপুরি ব্যবহার করতে পারিনি। ভেতরে ঢোকার সময় সিঁড়িতে নিশ্চয়ই দেখেছেন শিউলি ফুল বিছিয়ে রাখা আছে। আমি চেয়েছিলাম পুরোটাই শিউলি ফুলের বাগান করে ফেলতে। কিন্তু সেটা তো সম্ভব না। তাই নিজেই একটু শিউলি ফুলের মতো সাজলাম।’

জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমনি। তিনি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’

পরীমনিকে সর্বশেষ দেখা গেছে গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।