দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে আনা ১ লাখ ৭৫ হাজার টন গম

Istiyak
Istiyak
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ০৮:২৩ সকাল
পঠিত : ৩৯
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে আনা ১ লাখ ৭৫ হাজার টন গম

ফাইল ছবি

Degchibarictg

যুক্তরাষ্ট্র থেকে কেনা ১ লাখ ৭৫ হাজার টন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বুধবার (২১ অক্টোবর) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পুষ্টিগুণসমৃদ্ধ ও উচ্চমানের গমের বড় একটি চালান ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। মোট কেনা ২ লাখ ২০ হাজার টন গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন চট্টগ্রামে এসেছে।

মার্কিন দূতাবাসের ভাষ্য, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে এ বাণিজ্যিক লেনদেন দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

জেএফআই/দক্ষিণপূর্ব

 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।