চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয় দিবস যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক, সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার।
এ ছাড়া জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. নিহাদ করিম, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম এবং কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।
সভায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত সদস্যরা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন এবং উপাচার্যকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান সবার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ জানান এবং হীরকজয়ন্তী উদ্যাপনের আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
এসআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।