দক্ষিণ পূর্ব

চবির শাহজালাল হলের রিডিংরুমে ছাত্রশিবিরের এসি উপহার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১২:৩৯ দুপুর
পঠিত : ৪৩
চবির শাহজালাল হলের রিডিংরুমে ছাত্রশিবিরের এসি উপহার

ছবি

Degchibarictg
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের রিডিংরুমে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও স্বস্তিদায়ক করতে দুটি দুই টন ক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনার (এসি) উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের হল শাখা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হলের রিডিংরুমে এসি দুটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, শাহজালাল হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা সম্পাদক সাজ্জাত হোসেন মুন্না, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক ওয়াহিদুল ইসলাম এবং চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান।

শিক্ষার্থীদের জন্য এসি উপহারের উদ্যোগকে স্বাগত জানিয়ে চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, শাহজালাল হল শাখার উদ্যোগে রিডিংরুম সংস্কারের পর সেখানে দুটি দুই টন ক্ষমতাসম্পন্ন এসি স্থাপন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার অনুকূল পরিবেশ তৈরি হবে।

তিনি আরও বলেন, রিডিংরুমের যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ও পরিবারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে তিনি আশা করেন।

শাহজালাল হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন রিডিংরুমে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে দুটি এসি স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে রিডিংরুমে মানসম্মত পরিবেশ তৈরির পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়েছে।

অন্য হলগুলোর রিডিংরুমে এসি স্থাপনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের সামর্থ্য অনুযায়ী পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র ও ছাত্রী হলের শিক্ষার্থীদের জন্য এসির ব্যবস্থা করা হবে। যাতে তাঁরা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।