দক্ষিণ পূর্ব

চবি ক্যাম্পাসে বিনা অনুমতিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১১:৫৬ দুপুর
পঠিত : ৩৮
চবি ক্যাম্পাসে বিনা অনুমতিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অনুমতি ছাড়া যেকোনো ধরনের ড্রোন ওড়ানো কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৫ অক্টোবর) প্রক্টর অফিস থেকে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।  

​বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে, বিশেষ করে ছাত্রীদের হল সংলগ্ন এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা ওড়াচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।  

​উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের ড্রোন উড্ডয়ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। ড্রোন ওড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই প্রক্টর অফিস থেকে লিখিত অনুমতি নিতে হবে।  

​প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে প্রশাসন।  

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।