দক্ষিণ পূর্ব

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১৬

saiful
saiful
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০৬:১০ সকাল
পঠিত : ২৩
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১৬
Degchibarictg



চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে তিন শতাধিক বাড়িঘর।

শুক্রবার (২৩ অক্টোবর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের নাগকু অঞ্চলের বাকেন এলাকায়। এ ছাড়া কামদো ও নিংচি শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ভূমিধসের কারণে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকারী দলগুলোর দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

এর আগে ২০২৩ সালে চীনের গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

এদিকে, দুই মাসেরও কম সময় আগে হিমবাহ ধস, বন্যা ও ভূমিধসে তিব্বত এবং নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনায় অন্তত ১ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।