দক্ষিণ পূর্ব

পিকআপের ধাক্কায় পথচারী নিহত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০৬:২৪ সকাল
পঠিত : ৬
পিকআপের ধাক্কায় পথচারী নিহত
Degchibarictg

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় বন সর্দার (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে মহাসড়কের জলুরদীঘি এলাকায় শহীদ শাহ সড়কের পর ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বন সর্দার পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় পটিয়ামুখী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী সম্রাট জানান, পটিয়ামুখী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ওই পথচারীর মৃত্যু হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাখাওয়াত জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।