দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

Jobaer Raihan Jihan
Jobaer Raihan Jihan
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১০:৫৩ দুপুর
পঠিত : ৩২
ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক
Degchibarictg

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ইশতিয়াক মাহবুব ও আরিফ পাশা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ফটিকছড়ি ও চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ৫ আগস্টের পর ইশতিয়াক মাহবুবকে দুইবার এবং আরিফ পাশাকে একবার গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে জামিনে মুক্তি পেয়ে এক থেকে দুই মাসের মধ্যে তাঁরা এলাকায় ফিরে আসেন। এরপর আবারও নিষিদ্ধ সংগঠনটির রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনেই সক্রিয় নেতা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ আগস্ট-পরবর্তী সময়ে তাদের সক্রিয় কর্মকাণ্ড দেখা গেছে। সব দিক বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।