ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরে ফাইনালে ওঠার আশা শেষ হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর দলের ব্যাটারদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটাররা বাজে ব্যাটিং করেছেন। এর প্রভাব পড়েছে পুরো দলের ওপর।
তিনি বলেন, ‘আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল ভুগেছে।’
হৃদয়ের মতে, বাংলাদেশের পাইপলাইনে যথেষ্ট ভালো খেলোয়াড় রয়েছেন। তবে বিদেশের মাটিতে ভালো করতে হলে ব্যাটিং ইউনিটকে আরও উন্নতি করতে হবে। বিশেষ করে বাইরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে।
তিনি বলেন, ‘সমস্যা মাইন্ডসেটে। এখানে উন্নতির দরকার আছে। পেশাদার খেলোয়াড় হিসেবে বাইরের কন্ডিশনে মানিয়ে নেওয়া জরুরি।’
হৃদয় আরও বলেন, দেশের মাটিতে বাংলাদেশ বেশ কয়েকটি সিরিজ ভালোভাবে জিতেছে। তবে বিদেশের মাটিতে ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে দল। এ নিয়ে এখন কাজ করা প্রয়োজন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।