দক্ষিণ পূর্ব

বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১২:০০ দুপুর
পঠিত : ২৯
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার
Degchibarictg

চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাহিদুল ইসলাম পারভেজ (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের শ্রীপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জাফর আহমেদের ছেলে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাহিদুল ইসলাম পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই এজাহারনামীয় আরেকটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।