দক্ষিণ পূর্ব

রাজনৈতিক স্বার্থ বিসর্জন দিয়েও দলের জন্য কাজ করেছি: এম মঞ্জুর

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০৫:১৯ বিকাল
পঠিত : ৫২
রাজনৈতিক স্বার্থ বিসর্জন দিয়েও দলের জন্য কাজ করেছি: এম মঞ্জুর

ছবি

Degchibarictg

দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম মঞ্জুর উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, দুঃসময়ে আপনারা বিএনপির প্রথম সারিতে ছিলেন। দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নে আমরা পিছিয়ে আছি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এম মঞ্জুর উদ্দিন চৌধুরী আরও বলেন, আলহাজ সরওয়ার জামাল নিজাম এমপির পক্ষে তিনি শুরু থেকেই কাজ করেছেন। নিজের রাজনৈতিক স্বার্থ বিসর্জন দিয়েও তাঁর মনোনয়নের জন্য চেষ্টা করেছেন। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাঁদের মূল্যায়ন করে বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। তিনি এলাকার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, মহানগর ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক মো. রাসেল, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শফিউল আলম, যুবদলের সিনিয়র সদস্য মোহাম্মদ ইকবাল, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শিবলী নোমানী, উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছার, বরুমচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ নিজাম, বরুমচড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. ইদ্রিস, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউছুফ, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দিদার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মুন্না, নজরুল ইসলাম বাবু, জামাল, শওকত ওসমান, এস.এম. তৌহিদ, আবদুল সালাম, নজরুল, ইব্রাহিম, বক্কর, মোজাফফর, মো. মোক্তার, জসিম, আয়াত, সাদ্দাম, মান্নান, আলভি, সাগর ও সাজ্জাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।