চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। আসন্ন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক মুহাম্মদ সাফায়েত মোরশেদ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনটির আহ্বায়ক মো. রুবেল ও সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মুহাম্মদ সাফায়েত মোরশেদ বর্তমানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজডে২৪-এর বার্তা প্রধান এবং দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। সাংবাদিকতা পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর নিজের প্রতিক্রিয়ায় সাফায়েত মোরশেদ বলেন, আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া সিআরএ নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলেও জানান।
তিনি আশা প্রকাশ করেন, সংগঠনের সদস্যদের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হতে পারলে সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবেন।
এসময় এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য শহিদুল ইসলাম, রিয়াজ উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মোঃ জুয়েল সহ অনান্যরা। উল্লেখ্য, মুহাম্মদ সাফায়েত মোরশেদ এর আগে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আগামী ৩০ অক্টোবর চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে সংগঠনটির বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়ছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।