দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে তিন দিনব্যাপী তাফসীর মাহফিল

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১২:০৬ দুপুর
পঠিত : ৪১
হাটহাজারীতে তিন দিনব্যাপী তাফসীর মাহফিল

ছবি

Degchibarictg

 চট্টগ্রামের হাটহাজারীতে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছে আল-আমিন সংস্থা। আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত এ মাহফিলের প্রচার-প্রসার এবং সার্বিক আয়োজন সফল করতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় হাটহাজারী পৌরসভার মাদরাসা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আল-আমিন সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংস্থার সেক্রেটারি মুহাম্মদ আহসান উল্লাহ মাহফিলের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, সীমিত সামর্থ্য নিয়ে আয়োজন করা হলেও পবিত্র কুরআনের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় রয়েছে সংস্থার। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ আয়োজকদের অনুপ্রাণিত করবে।

মতবিনিময়কালে স্থানীয় সাংবাদিকরা মাহফিলের প্রচার-প্রচারণা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও আয়োজনকে আরও সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি ধর্মীয় এ আয়োজনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন আল-আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী। উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহসভাপতি মাওলানা হাবীবুল হক বিন খালেদ, সেক্রেটারি মুহাম্মদ আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম ও মাওলানা আনওয়ারুল করিম, অর্থ সম্পাদক মাওলানা আজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান সিকদার, সমাজকল্যাণ সম্পাদক ওজায়ের হামিদি, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা আবুল হাশেমসহ হাটহাজারীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে আল-আমিন সংস্থা।

আরএইচ  

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।