চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়া গোমস্তের পাড়া বাড়ি সংলগ্ন হালদা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে স্থানীয় কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।