বিদ্যুৎ-গ্যাসের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, জনগণ টাকা দিয়েও ঠিকমতো বিদ্যুৎ-গ্যাস পাচ্ছে না, অথচ বাড়ছে বিলের পরিমাণ। শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।