দক্ষিণ পূর্ব

পাহাড়, সাগর ও সমতলের নতুন সাংগঠনিক দ্বায়িত্ব পেলেন এ এস এম সুজা উদ্দিন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১২:১২ দুপুর
পঠিত : ৪১
পাহাড়, সাগর ও সমতলের নতুন সাংগঠনিক দ্বায়িত্ব পেলেন এ এস এম সুজা উদ্দিন

এ এস এম সুজা উদ্দিন

Degchibarictg

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এ এস এম সুজা উদ্দিন। পাহাড়, সাগর ও সমতলঘেরা চট্টগ্রাম অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও বিস্তৃত করার লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। 

এর আগে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন সুজা উদ্দিন। তাঁর নেতৃত্বে লক্ষ্মীপুর থেকে টেকনাফ পর্যন্ত ১০টি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলায় আহ্বায়ক ও নির্বাহী কমিটি গঠনের কাজ সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশেষ করে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি আয়োজনের মাধ্যমে তিনি সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেন। বঙ্গোপসাগরকেন্দ্রিক রাজনীতি ও আঞ্চলিক ভূরাজনৈতিক ভাবনাকে গুরুত্ব দিয়ে কাজ করার উদ্যোগও নেন তিনি।

বান্দরবান সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতার কারণে পার্বত্য অঞ্চলে তাঁর সাংগঠনিক যোগাযোগ গড়ে ওঠে। ওই সময়ে তাঁর প্রচারকৌশল ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে এনসিপির কার্যক্রম বিস্তারের চেষ্টা করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় এ এস এম সুজা উদ্দিন বলেন, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার রাজনৈতিক বাস্তবতা যেমন বৈচিত্র্যময়, তেমনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর অধিকার ও অভ্যন্তরীণ আলোচনার ধরনও আলাদা।

তিনি বলেন, “পাহাড়ে বা সমতলে জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। এখানে সফল হতে হলে জনবান্ধব রাজনীতি ও অন্তর্ভুক্তিমূলক জননীতির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষ যেন নিজেদের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ মনে করে, তা নিশ্চিত করা জরুরি।”

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।