দক্ষিণ পূর্ব

২৩ মাস পর পূর্ণতা: উল্লাসে ভাসছে চট্টগ্রাম মহানগর যুবদল

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নেতৃত্বের অনিশ্চয়তা কাটিয়ে আবার চাঙ্গা হয়ে উঠেছে চট্টগ্রাম মহানগর যুবদলের রাজনীতির মাঠ। মেয়াদোত্তীর্ণের অজুহাতে প্রায় ২৩ মাস আগে বিলুপ্ত করা মোশাররফ হোসেন দীপ্তি ও মোহাম্মদ শাহেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটিকে পুনর্বহাল করেছে কেন্দ্রীয় যুবদল। শুধু মহানগর নয়, এর অধীনস্থ ১৫টি থানা ও ১৭টি ওয়ার্ডের বিলুপ্ত কমিটিগুলোকেও সমমর্যাদায় ফিরিয়ে আনা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের পর পুরো দলজুড়ে বইছে আনন্দের বন্যা।

২৩ মাস পর পূর্ণতা: উল্লাসে ভাসছে চট্টগ্রাম মহানগর যুবদল

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।