দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহাল

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ০২:১৭ দুপুর
পঠিত : ১৭৫
চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহাল

ছবি

Degchibarictg

চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড কমিটি পুনর্বহাল করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সোমবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে মহানগরের অধীন সব থানা ও ওয়ার্ড কমিটিও পুনর্বহাল করা হয়েছে। এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


চট্টগ্রাম মহানগর যুবদলের দপ্তর সম্পাদক সাগির মাহমুদ দক্ষিণপূর্বকে বলেন , দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আবার কমিটি পুনর্বহাল করা হয়েছে। 

এর আগে, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

দীর্ঘদিন পর কেন্দ্রের সিদ্ধান্তে মহানগর যুবদলের পাশাপাশি এর অধীন থানা ও ওয়ার্ড কমিটিগুলো পুনর্বহাল হওয়ায় সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরএইচ/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।