দক্ষিণ পূর্ব

শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হলেন এমপি সাঈদ আল নোমান

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ ০৪:৫১ দুপুর
সর্বশেষ আপডেট : ৬ দিন আগে
পঠিত : ৪৯৪
শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হলেন এমপি সাঈদ আল নোমান

ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আমান উল্লাহ আমানকে এবং সদস্য সচিব হয়েছেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন। এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে অংশ নেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দ্রুত কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিক দলের গঠনতন্ত্র পর্যালোচনা শেষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন আয়োজনের প্রস্তুতি এবং তা সম্পন্ন করার দায়িত্ব পালন করবে এ কমিটি।

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমজীবী মানুষের সমস্যা, মজুরি বৃদ্ধি এবং ন্যায্য দাবি-দাওয়া আদায়ের বিষয়েও আলোচনা হয়। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বাড়ানো, নতুন শ্রমিক ইউনিয়ন গঠন ও সেগুলোকে সংগঠনের আওতায় আনা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সভায় নজরুল ইসলাম খান ও অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস দীর্ঘ এক যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্যেও শ্রমিক দলের নেতৃত্ব দেওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সারাদেশের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে নতুন আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন।

নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান এমপি এবং সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। সদস্যদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসাইন, সাঈদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূঁইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।