দক্ষিণ পূর্ব

অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ২ জাহাজ

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬ ০২:৩২ দুপুর
পঠিত : ৩
অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ২ জাহাজ

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজ

Degchibarictg

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় জ্বালানি সংকটের মধ্যে পরিশোধিত অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বন্দরের পতেঙ্গা ডলফিন জেটিতে ভিড়ে ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ এবং ২৬ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’।

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামে দুটি ফুয়েল ট্যাংকার গত রাতে বন্দরের জলসীমায় প্রবেশ করে। দুপুরে জাহাজ দুইটি বন্দরের পতেঙ্গা ডলফিন জেটিতে ভিড়ে। আগামী দুদিনের মধ্যে খালাস কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

 

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাসবাহী মোট ৩৩টি জাহাজ নোঙর করেছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে।

 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আশা করছে, জ্বালানি তেলের এই বড় চালানগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস করা হয়েছে। পাইপলাইনে আরও বেশ কিছু জাহাজ রয়েছে।

 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।